সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পাওয়ার টিলারের ফলায় বেরিয়ে এল অক্ষত মর্টারশেল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফসলি জমিতে একটি অবিস্ফোরিত মর্টারশেল পাওয়া গেছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ ছয়ঘরিয়া এলাকায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষের সময় এটি উঠে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভারত সীমান্তবর্তী ২১৯৮/১০ নং পিলার সংলগ্ন স্থানে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন এক কৃষক। এসময় হঠাৎ পাওয়ার টিলারের ফালের সঙ্গে সেলটি ধাক্কা খেয়ে মাটির ওপরে উঠে আসে। খবর পেয়ে বিজিবির চম্পক নগর বিওপির সদস্যরা ওই এলাকাটি ঘিরে রেখে জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।

বিজিবির ছাগলনাইয়ার চম্পকনগর সীমান্ত চৌকির (বিওপি) কমান্ডার সুবেদার আবদুল করিম জানান, সীমান্তের ২১৯৮/১০ এস পিলার সংলগ্ন দক্ষিণ ছয়ঘরিয়া গ্রামে পাওয়া মর্টারশেলটি অক্ষত অবস্থায় রয়েছে। এটি উদ্ধার ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানাকে জানানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মর্টারশেলটি নিষ্ক্রিয়করণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসের বম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। আশপাশের সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে বিজিবি ও পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাওয়ার টিলারের ফলায় বেরিয়ে এল অক্ষত মর্টারশেল।

আপডেট সময় : ০৪:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১