ডিমলায় এই প্রথম ১৬ জন অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশকে বিদায় সংবর্ধনা দিলেন ওসি।
- আপডেট সময় : ১২:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১৩১ বার পড়া হয়েছে

মোঃগোলাম রাব্বানী ডিমলা , নীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারী ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের উদ্যোগে এই প্রথমবারের মতো অবসর প্রাপ্ত ১৬জন গ্রাম পুলিশকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে ।
রবিবার (২০শে জুন) সকাল ১০টায় ডিমলা থানা চত্বরে মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)”র নির্দেশক্রমে ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম উপজেলার ৮ ইউনিয়নের ১৬ জন গ্রাম পুলিশকে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, ওসি তদন্ত (বিদায়ী) সোহেল রানা, নবাগত ওসি তদন্ত বিশ্বদেব, টেপাখড়িবাাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ময়নুল হক, ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম (লিটন), সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, থানার সকল অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ, উপজেলার দশ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত গ্রাম পুলিশ গিরেণ চন্দ্র রায় গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে যোগদান করেন ৩৩ বছর পূর্বে। তিনি গত ২০১৬ইং সালে অবসর গ্রহণ করেন। চাকুরির অবসরে এমন বিরল বিদায়ী সংবর্ধনা পেয়ে আনন্দে ও খুশিতে তার দু’চোখ থেকে আনন্দের অশ্রু ঝরছে।
বালাপাড়া ইউনিয়নের মোঃ নাজমুল হক, খগাখড়িবাড়ী ইউনিয়নের আঃ ওহায়েদ সহ একাধিক গ্রাম পুলিশ বলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলায় এই প্রথম কোন গ্রাম পুলিশকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হলো। আইন শৃংখলা রক্ষা সহ বিভিন্ন কাজে গ্রাম পুলিশের ভূমিকা ব্যাপক। কিন্তু সেভাবে আমাদের মূল্যায়ন নেই। মানবিক পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম (ওসি) স্যার আমাদেরকে বিদায় সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছেন। এটি অব্যাহত থাকলে অন্তত চাকুরি শেষে শান্তনা নিয়ে যেতে পারবো।
ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এই প্রতিবেদক”কে বলেন, অবসরজনিত গ্রাম পুলিশ সম্পর্কে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জেনেছি তারা কর্মজীবনে প্রত্যেকেই নিরলসভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করে তাই একজন সহকর্মীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া আমার দায়িত্ব। একারণে অবসরপ্রাপ্ত ১৬জন গ্রাম পুলিশকে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছি। আমরা এটি শুরু করলাম। এটিকে অব্যাহত রাখা হবে।























