সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরগুনায় নির্বাচনে কারচুপি অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :: বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চলমান ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আনিচুর রহমান ভোট বর্জন করেছেন। নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নওয়াব হোসেন নয়নের কর্মী ও সমর্থকরা নির্বাচনের আগে থেকেই তার নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তার ওপরে হামলা করে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা।

তিনি বলেন, ভোটগ্রহণ শুরুর আগে বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আমার এজেন্ট আ. জলিলকে কেন্দ্র থেকে ধরে নিয়ে যায় নৌকা প্রতীকের লোকজন। এ ছাড়া প্রায় প্রতিটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে আমার কর্মীদের মারধর করা হয়েছে। তাই নির্বাচন সুষ্ঠু হবে না জেনেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

তবে এ বিষয়ে বিবিচিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম বলেন, ওই প্রার্থী গণমাধ্যমের কাছে যে অভিযোগ করেছেন আমাদের কাছে এ রকম কোনো অভিযোগ করেননি। তা ছাড়া এই মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। আর বিষয়টি আমি অবগতও নই। বিবিচিনিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় নির্বাচনে কারচুপি অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন।

আপডেট সময় : ০৭:২৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১