সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বগুড়ায় চোর সন্দেহে পায়ে পেরেক ঢুকিয়ে যুবককে নির্যাতন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ার কাহালুতে আতাইর রহমান শিরু (২৪) নামের এক যুবককে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পায়ে পেরেক এবং সুই ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে এ ঘটনায় শিরুর বাবা মজনু সোনার বাদী হয়ে পাঁচজনের নামে মামলা করেছেন।

এর আগে বুধবার (১৬ জুন) গভীর রাতে কাহালু উপজেলার অহর মালঞ্চা গ্রামে আতাইর রহমান শিরুকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে এ নির্যাতন চালানো হয়।

শিরুর বাবা মজনু সোনার বলেন, বুধবার গভীর রাতে শিরুকে ঘুম থেকে তুলে নিয়ে যান একই গ্রামের সেলিনা, আছিয়াসহ তার পরিবারের পাঁচ থেকে ছয়জন নারী-পুরুষ। পরে তাকে সেলিনার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে প্রথমে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে শিরুর আঙুলে সুই ও বাম পায়ে হাতুড়ি দিয়ে লোহার পেরেক ঢুকিয়ে দেয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে কাহালু থানা পুলিশ শিরুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তিন মিনিট ছয় সেকেন্ডের ভিডিও চিত্রে দেখা গেছে, লাঠি হাতে একব্যক্তি চোর সন্দেহে আতাউর রহমান শিরুর দুই পা বেঁধে নির্যাতন করছেন। আর চারপাশে স্থানীয় লোকজন তা দেখছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, নির্যাতনকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়ায় চোর সন্দেহে পায়ে পেরেক ঢুকিয়ে যুবককে নির্যাতন।

আপডেট সময় : ০৬:৪৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১