সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, কারাগারে ইমাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, কারাগারে ইমাম
ময়মনসিংহের ভালুকায় স্বামী পরিত্যক্তা এক নারীর (২২) করা মামলায় সিদ্দিকুর রহমান নামের মসজিদের এক ইমামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সিদ্দিকুর রহমানকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরআগে বুধবার (১৬ জুন) রাতে ওই নারী বাদী হয়ে সিদ্দিকুর রহমানকে আসামি করে ভালুকা থানায়।

গ্রেফতার সিদ্দিকুর জেলার ফুলপুর উপজেলার পূর্ব বাকাইল গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি উপজেলার ধলিকুড়ি গ্রামের উলুমুল কোরআন আদর্শ মাদরাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ওই মাদরাসার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, গত এপ্রিল মাসে ওই নারী কবিরাজি চিকিৎসা করাতে ধলিকুড়ি গ্রামের উলুমুল কোরআন আদর্শ মাদরাসার প্রিন্সিপাল ও ওই মাদরাসার মসজিদে ইমাম সিদ্দিকুর রহমানের কাছে আসেন। এরপর থেকে প্রায়ই ওই নারী তার কাছে চিকিৎসা নিতে আসতেন। এর সূত্র ধরে সিদ্দিকুর রহমান ও তার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমতাবস্থায় বিয়ের প্রলোভনে ওই নারীকে সিদ্দিকুর রহমান ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় ওই নারী উথুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলুর রহমানের কাছে মৌখিক অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিশ বসে। প্রায় আট ঘণ্টা সালিশ করে মীমাংসা করতে না পারলে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে। এসময় ওই নারী ও সিদ্দিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে উথুরা ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামি সিদ্দিকুর রহমানকে আদালদের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, কারাগারে ইমাম।

আপডেট সময় : ০৪:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১