সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

লক্ষ্মীছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থ্য ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্থ্য ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

১৭ জুন বৃহস্পতিবার আগুনে ক্ষতিগ্রস্ত ২ জন ব্যক্তির মাঝে ৬ বান্ডিল ঢেউটিন, কম্বল, ১৮হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া লাভলু বড়ুয়াকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে নগদ ৫হাজার টাকাসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

লাভলু বড়ুয়া ভূমিহীন ও গৃহহীন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি দ্বিকক্ষ বিশিষ্ট ঘর প্রদান করা হবে বলে জানান লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন। লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগুনে ক্ষতিগ্রস্থ্য প্রদীপ চাকমা ও আব্দুল হক এর হাতে ঢেউটিন ও অন্যান্য সামগ্রী তুলে দেন।

গত ১৪ জুন রাত আনুমানিক সোয়া ৯টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা ক্যাম্পাস সংলগ্ন বেলতলী পাড়া এলাকায় আগুনে পুড়ে ৫টি ঘর সম্পুর্ণ ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে এলাকার আরো অসংখ্য ঘর-বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থ্য ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ।

আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১