সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বাঁশের খুঁটির সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রংপুরের পীরগঞ্জে গ্রাম্য সালিশে সাক্ষী দিতে অস্বীকার করায় এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় বাঁশের খুঁটির সাথে হাত বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ কাবিলপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নিজ কাবিলপুর গ্রামের একজনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে।

এ বিষয়ে সালিশে রহিম বাদশার স্ত্রীকে সাক্ষী দিতে বলা হয়। কিন্তু তার স্ত্রী চামেলী বেগম সাক্ষী দিতে অস্বীকার করেন। পরে রহিম বাদশার বাড়িতে গিয়ে মৃত হাছেন আলীর ছেলে সুমন ও সুরুজ মিয়াসহ বেশ কয়েকজন চামেলী বেগমকে নির্যাতন করে বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি তাৎক্ষণিক বিষয়টি জানতে পেরে চামেলী বেগমকে গ্রাম পুলিশের সহায়তায় উদ্ধার করে।

পরে তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রহিম বাদশা জানান, তার স্ত্রী অসুস্থ থাকায় সময় মতো থানায় যেতে পারেননি। রাতেই তিনি মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, ঘটনাটি সত্য, তাকে বেঁধে রাখা হয়েছিল।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, বিষয়টি সন্ধ্যার পরে শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী অভিযোগ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাঁশের খুঁটির সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন।

আপডেট সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১