সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে : বরিশালে প্রধান নির্বাচন কমিশনার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ :: নিবাচনে প্রার্থী কোন দলের, বর্ণের বা ধর্মের তা বিবেচ্য বিষয় নয়; আমাদের কাজ হলো; সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। এই নির্বাচন এপ্রিলে হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন হলো জনগণের গণতান্ত্রিক অধিকার ; এখন বর্ষা মৌসূম শুরু হলেও পাশাপশি করোনার প্রার্দুভাবের মধ্যেই আমাদের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হচ্ছে বলেন- প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

আজ (১২ জুন) শনিবার বেলা ১১ টায় সার্কিট হাউসের সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত এই সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কর্মকর্তা আরো বলেন, এর আগেও বরিশাল বিভাগের কর্মকর্তারা নির্বাচন সম্পন্নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন। তিনি আশা করছেন এবারও তারা তাদের দায়িত্ব পালন করবেন। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি আহবান করেন, এই নির্বাচনে তারা যেন বিধি বর্হিভূত কোন কাজ না করেন।

এসময় তিনি আইন শৃঙ্খলা বাহিনী সহযোগীতা ছাড়া কোন ভাবেই নির্বাচন সুষ্ট করা সম্ভব হবে না। নির্বাচনে যেন কোন ধরনের পক্ষপাতিত্ব কাজ না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান করার পাশাপাশি কঠোরভাবে দায়িত্ব পালন করার আহবান করেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বরিশাল সার্কিট হাউজ ধানসিঁড়ি মিলনায়নতন সভা কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব মো. সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি এস এম আক্তারুজ্জানসহ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান, বরিশাল অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাহী বিভাগের কর্মকর্তাদের সাথে এক রুদ্ধদার বৈঠকে বসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে : বরিশালে প্রধান নির্বাচন কমিশনার।

আপডেট সময় : ০৮:৩৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১