সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

সিলেটের কানাইঘাট থেকে ভারতীয় বিড়ি সহ ১ জন গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট:সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ৬৭ হাজার নাসির বিড়িসহ ০১ (এক) চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন (৪৫) কানাইঘাট সীমান্ত এলাকার পর্বতপুর গ্রামের মৃত ইনছান আলীর ছেলে। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে একটি ডিবি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (০৮ জুন ২০২১) রাত ০৩.০০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন সীমান্ত এলাকা পর্বতপুর সাকিনের ইসলাম উদ্দিনের বাড়ীতে অভিযান চালায়। এসময় ইসলাম উদ্দিনের বসত বাড়ী তল্লাশি করে ০৮ কার্টুনে ১ লাখ ৬৭ হাজার শলাকা আমদানী নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে। এসময় ইসলাম উদ্দিন (৪৫) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের অভিযান টের পেয়ে চোরাচালানের সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়। উদ্ধারকৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩৪ হাজার টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের কানাইঘাট থেকে ভারতীয় বিড়ি সহ ১ জন গ্রেফতার।

আপডেট সময় : ০৬:২১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১