সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

যৌতুক মামলার আসামি ধরতে গিয়ে মারধরে ২ পুলিশ সদস্য আহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত মিন্টু মিয়া (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।

রোববার (৬ জুন) রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার টনকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরোয়ানাভুক্ত আসামি মিন্টু মিয়া ওই এলাকার আফছার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামি মিন্টু মিয়াকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল। মিন্টুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তারা পুলিশ সদস্যদের মারধর করেন। এতে পুলিশের দুই সদস্য আহত হন। আর কৌশলে পালিয়ে যায় আসামি মিন্টু। পরে ফুলবাড়ী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত চারজনকে আটক করে।

আটককৃতরা হলেন- ওই এলাকার ওবায়দুল হকের ছেলে সেলিম মিয়া, মনির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ছয়ফার রহমানের ছেলে মজিদুল ইসলাম ও আব্দুর রহিমের ছেলে হামিদুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় সাংবাদিকদের বলেন, ‘আহত দুই পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পলাতক আসামি মিন্টু মিয়াকে গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।’

ওসি বলেন, ‘পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আটক চারজনসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৪৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় আটক চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুক মামলার আসামি ধরতে গিয়ে মারধরে ২ পুলিশ সদস্য আহত।

আপডেট সময় : ০৭:৫০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১