সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

জগন্নাথপুরে আলুখাল নদীতে স্থানীয়দের উদ্যোগে বাঁশের সেতু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রাম এলাকায় অবস্থিত আলুখাল নদী। এ নদীতে সেতু হলে জগন্নাথপুর ও ওসমানীনগর থানা এলাকার সাথে যোগাযোগের সেতুবন্ধন হতো। সেতু না থাকায় যুগযুগ ধরে অত্র অঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছেন। ইতোপূর্বে এ নদীতে খেয়া নৌকা ডুবিতে স্কুল ছাত্রী নিহত সহ বেশ কিছু অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটেছে। আলুখাল নদীতে সেতু নির্মাণের দাবিতে স্থানীয়রা করেছেন অনেক আন্দোলন। তাতেও কাজ হয়নি। জনগণের স্বপ্ন কোথায় ফাইলবন্দি হয়ে আছে কেউ জানেন না। তবুও এখানে সেতু হবে, এমন স্বপ্ন নিয়ে আশার প্রহর গুনছেন সাধারণ মানুষ।
এদিকে-গত কয়েক বছর ধরে স্থানীয়দের উদ্যোগে গভীর এ নদীতে হেমন্ত মৌসুমে বাঁশের ছোট সেতু নির্মাণ করা হলেও বর্ষা মৌসুমে খেয়া নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারপার করেন এ অঞ্চলের মানুষ। প্রতি বছরের মতো এবারো গত কয়েক মাস আগে ছোট বাঁশের সেতু নির্মাণ করা হয়। এ সেতু দিয়ে শুধু মোটরসাইকেল ও পায়ে হেঁটে মানুষ পারাপার হতে পারেন। অন্য কোন যানবাহন পারাপার হতে পারে না।
সরজমিনে পথচারীরা জানান, হেমন্ত মৌসুমে বাঁশের সেতু থাকলেও বর্ষা মৌসুমে থাকে না। তখন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পারাপার হতে হয়। তাই জন দুর্ভোগ লাঘবে আলুখাল নদীতে একটি সেতু নির্মাণ অতীব জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে ৮ জুন মঙ্গলবার আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী বলেন, গত কয়েক বছর ধরে স্থানীয়দের ব্যক্তি উদ্যোগে শুধু হেমন্ত মৌসুমে আলুখাল নদীতে বাঁশের সেতু নির্মাণ করা হয়। প্রতি বছরের মতো এবারো করা হয়েছে। তবে এখানে একটি সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, আলুখাল নদীতে সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জগন্নাথপুরে আলুখাল নদীতে স্থানীয়দের উদ্যোগে বাঁশের সেতু।

আপডেট সময় : ০৬:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১