সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

৫০০ টাকায় মাসব্যাপী ইন্টারনেট, আসছে ঘোষণা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
প্রথমবারের মতো দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজের মূল্য নির্ধারণ করে দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আওতায় গ্রাম বা শহর, সারাদেশে একটি প্যাকেজের আওতায় একই মূল্যে ইন্টারনেট সেবা পাওয়া যাবে।

দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বিটিআরসির এই কর্মসূচির নাম দিয়েছে ‘এক দেশ, এক রেট’। এই কর্মসূটির আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ থাকবে। রোববার (৬ জুন) এ বিষয়ে একটি ঘোষণা দেওয়ার কথা রয়েছে বিটিআরসির।
বিটিআরসির একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তিনটি প্যাকেটে আওতায় ৫ এমবিপিএস গতির প্রথম প্যাকেজের মূল্য সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস গতির দ্বিতীয় প্যাকেজের মূল্য সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস গতির তৃতীয় প্যাকেজের মূল্য সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা হতে পারবে।

ইন্টারনেট সেবাদাতারা বলছেন, এই দাম কার্যকর হলে ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্যাকেজ প্রতি মাসে ১০০ থেকে ২০০ টাকা কমবে। সুফল পাবেন জেলা, উপজেলা ও ইউনিয়নের ইন্টারনেট ব্যবহারকারীরাও।
ইন্টারনেটের তুলনামূলক দামের হালনাগাদ তথ্য উপস্থাপনকারী যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট কেব্‌লডটইউকে দেওয়া তথ্যানুসারে, বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেটের দামের দিক দিয়ে বিশ্বে ৫৮তম। অর্থাৎ বিশ্বের ৫৭টি দেশে ইন্টারনেটের দাম বাংলাদেশের চেয়ে কম। দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের গড় দাম প্রায় ২ হাজার ৬০০ টাকা। ভারতে এর অর্ধেকেরও কম দামে মাসব্যাপী ইন্টারনেট পাওয়া যায়।

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক এমদাদুল বলেন, ব্যান্ডউইডথ সঞ্চালনের ব্যয় কমাতে পারলে তৃণমূলে কম মূল্যে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব। যদি দেখা যায়, সঞ্চালন ব্যয় বেশি পড়ছে, তাহলে কারও পক্ষে কম দামে দেওয়া সম্ভব হবে না।
নতুন দাম বেঁধে দেওয়ার পর মান ঠিক থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, গতি গ্রাহক বুঝে নেবেন। কেউ নির্ধারিত দামের বাড়তি বিক্রি করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫০০ টাকায় মাসব্যাপী ইন্টারনেট, আসছে ঘোষণা।

আপডেট সময় : ০৭:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১