সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ইমোতে সম্পর্কের ফাঁদ পেতে মুক্তিপণ আদায়, নারীসহ ৪ প্রতারক আটক।।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো অ্যাপের মাধ্যমে মোবাইলে সম্পর্কের ফাঁদ পেতে বাসায় ডেকে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনায় নারীসহ চার প্রতারককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুন) রাতে আশুলিয়ার নয়ারহাট ও বাইপাইলের কোহিনুর গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সিলিমপুর গ্রামের হাসি আক্তার (২৮), নাটোর জেলার নলডাঙ্গা থানার তোপাপুকুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫), পাবনা জেলার সুজানগর থানার পয়রান গ্রামের নজরুল ইসলামের ছেলে হৃদয় (১৮) ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা উত্তর পাড়া গ্রামের কাদের খানের ছেলে ফিরোজ আল মামুন (২৭)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগী যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব করে প্রতারকরা। পরে তাকে কৌশলে বাসায় ডেকে নিয়ে মারধর করে দেড় লাখ টাকা, মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেখে দেন। পরে বিষয়টি পুলিশকে জানায় ভুক্তভোগী ওই যুবক। পরে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে মুক্তিপণের ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমোতে সম্পর্কের ফাঁদ পেতে মুক্তিপণ আদায়, নারীসহ ৪ প্রতারক আটক।।

আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১