সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে ৫ শত দরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশালে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন এবং দুরে্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে বৃহষ্পতিবার (০৩ জুন) বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

একইসাথে ওইসময় বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ ও পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অব. জাহিদ ফারুক শামীমের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, এনডিসি মোঃ নাজমুল হুদা, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান জানান, আজ ৩৩৩ নম্বরে ফোন করা ব্যক্তিদের পাশাপাশি বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ ও পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে সদর উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর আজ উপস্থিত থাকার কথা থাকলেও শারিরীক অসুস্থতার কারনে তিনি আসতে পারেননি। তার পক্ষ হয়ে জেলা প্রশাসক এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য আজ ৫ শত জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। যার প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, সেমাইসহ সাড়ে ১৬ কেজি ওজনের খাদ্য সামগ্রী রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ৫ শত দরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ।

আপডেট সময় : ১২:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১