সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

হস্তান্তরের আগেই ধসে পড়ল আশ্রয়ণ প্রকল্পের ঘর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
হস্তান্তরের আগেই বৃষ্টিতে ধসে পড়ল ও ভেঙে গেল ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের পাঁচটি ঘর। সোমবার (৩১ মে) সকালে কুড়িগ্রাম রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে হরিণধরা গ্রামের বগারচর ও গাছবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে হরিণধরা গ্রামের বগারচর এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২৬টি ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে ২টি ঘর ভেঙে যায় ও ২টি ধসে যায়। একইভাবে গাছবাড়ির ৫৪টি ঘরের মধ্যে একটি ভেঙে যায়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।

এলাকার সাবেক ইউপি সদস্য লাল মিয়া ও এলাকার বাসিন্দা ছক্কু মিয়া অভিযোগ করে বলেন, যেনতেনভাবে মাটি ফেলে ভরাট করা হয়েছে। এ ছাড়া খারাপ ইট ও সিমেন্টের পরিমাণ কম দেওয়ায় ঘরগুলো ভেঙে যায়। নির্মাণের সময় এলাকাবাসী কাজে নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান বলেন, বাতাস ও টানা বৃষ্টির কারণে ঘরগুলো দেবে গেছে। দ্রুত এগুলোকে ঠিক করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হস্তান্তরের আগেই ধসে পড়ল আশ্রয়ণ প্রকল্পের ঘর।

আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১