সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস খাবে ৪ লাখ ৬৩ হাজার ৬৭২ শিশু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: এবার সিলেট জেলার ১২টি উপজেলায় ৪ লাখ ৬৩ হাজার ৬৭২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। আগামী ৫ জুন এই ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। এ তথ্য জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
তিনি জানান, শিশুর সুস্থ্যভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ডা. প্রেমানন্দ মন্ডল আরো বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোপথ্যালমিয়া’র মতো রোগ ও চোখের দৃষ্টিশক্তি লোপ পেতে পারে। পাশাপশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে ত্বকের শুস্কতা ও ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়। দেখা দেয় রক্তস্বল্পতা।
রোববার (৩০ মে) দুপুর ১টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সম্মেলক কক্ষে সিলেটের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকি, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, মেডিকেল অফিসার ডা. মির্জা লুৎফুল বারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস খাবে ৪ লাখ ৬৩ হাজার ৬৭২ শিশু।

আপডেট সময় : ০৯:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১