সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

রাজপথ অচল করে বিশ্ববিদ্যালয় খুলতে বাধ্য করবেন শিক্ষার্থীরা//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

এ সময় শিক্ষার্থীরা আগামী ১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছেন না। আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না।

তিনি শিক্ষামন্ত্রীর কথার সমালোচনা করে বলেন, শিক্ষামন্ত্রী এমন ভাবে কথা বলেন যেন শিক্ষা মন্ত্রণালয় করোনার আশ্রয়স্থল। তাই এমন সিদ্ধান্তকে ধিক্কার জানান তিনি।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে সাইফুল ইসলাম বলেন, একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেওয়া না হয়, তাহলে রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী ইসমাইল সম্রাট বলেন, শিক্ষামন্ত্রী দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছেন। এটা শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য করা হচ্ছে। শুধু শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হয়। এ সময় আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় না খুললে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজপথ অচল করে বিশ্ববিদ্যালয় খুলতে বাধ্য করবেন শিক্ষার্থীরা//

আপডেট সময় : ০৭:৫৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১