সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

তালাক দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: গাজীপুরের কালিয়াকৈরে তালাক দেয়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী আরজিনা আক্তার (৩৫) মারা গেছেন।

শুক্রবার (২৮ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরজিনা উপজেলার কলাবাধা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। অপরদিকে রতন আলী নওগা সদর উপজেলার মুকরামপুর এলাকার মুনসুর আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চারমাস আগে রতনকে ভালোবেসে বিয়ে করেন আরজিনা আক্তার। বিয়ের কিছুদিন পর জানতে পারেন স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে গত বুধবার (২৬ মে) তালাক দিয়ে বিষয়টি মোবাইলে রতন আলীকে জানান। এতে রতন আলী ক্ষিপ্ত হয়ে ফেরার পথে সুফিয়া হাসপাতালের সামনে আরজিনাকে ছুরিকাঘাত করেন। এসময় আশপাশের লোকজন রতনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন

পরে গুরুতর আহত অবস্থায় আরজিনাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, তালাক দেয়ায় স্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই ছুরিকাঘাত করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রতন আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালাক দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা।

আপডেট সময় : ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১