মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে গলা কেটে হত্যা।
- আপডেট সময় : ০৮:৫০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ার শাজাহানপুরে জয়নাল আবেদীন (৮০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর ধারণা, মাদক সেবনের বাধা দেওয়ায় এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে পারেন ৮০ বছরের ওই বৃদ্ধ।
শুক্রবার (২৮ মে) সকালে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিবি, সিআইডির দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।
নিহতের ছেলে আরিফুল ইসলাম বলেন, ২০ বছর আগে আমার ভাই আবুল কাশেম ওই মাদ্রাসার নাইটগার্ড হিসেবে চাকরিতে ঢোকার পর দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হয়ে যান। তার প্রক্সি দিতে আমার বাবা প্রতিরাতে ওই প্রতিষ্ঠান পাহারা দিতেন। বৃহস্পতিবার রাতে মাদ্রাসার শ্রেণিকক্ষে তিনি খুন হন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, তদন্ত চলছে। আশা করছি, দ্রুত হত্যার কারণ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা যাবে।


























