সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ

ম্যাংগো ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে একবছর পর আবারও ঢাকার উদ্যোশ্যে যাত্রা শুরু করবে মালবাহি স্পেশাল ম্যাংগো ট্রেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি যুক্ত হন। পরে ট্রেন সার্ভিস এর পতাকা ও বাঁশি বাজিয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আমের মৌসুম শুরু হওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীকে উপহার হিসেবে এ ট্রেন দিলাম। মালবাহি ট্রেনটিতে আম উঠিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনকে নতুন সাজে সাজানো হয়েছিল।

এসময় রেল স্টেশনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মঈনুদ্দিন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, চীফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী কুদরত ই খুদা।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সুমিষ্ট আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের আম পরিবহনের জন্য বিশেষ এই ট্রেনটি চালুর ঘোষণা দেয় সরকার। আম ব্যবসায়ীদের কথা বিবেচনা করে বিশেষ এই ট্রেনে চাঁপাইনাবগঞ্জ থেকে কেজি প্রতি আম পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৩০ পয়সা। বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাবে। ট্রেনটিতে মোট ৫টি ওয়াগন নিয়ে আম, শাক-সবজিসহ যে কোন ধরনের পার্সেল মালামাল এতে বহন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ম্যাংগো ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ০২:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১