সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

বানারীপাড়ায় স্ত্রীর যৌতুক ও নির্যাতন মামলায় ইটভাটা মালিক কালাম গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিয়ের ৪০ বছর পরে আবুল কালাম হাওলাদার (৫৬) নামের এক ইটভাটা মালিককে স্ত্রীর দায়েরকৃত যৌতুক ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ২২ মে সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলা সূত্রে জানা গেছে বাইশারী ইউনিয়নের আবুল কালাম হাওলাদারের সঙ্গে ৪০ বছর পূর্বে পিরোজপুরের গফ্ফার মল্লিকের মেয়ে শিরিন আক্তার মমি’র সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে মো. শাওন হাওলাদার (৩২) ও এক মেয়ে সাজিয়া আফরিন সায়মা (২৫) রয়েছে। বিয়ের পর থেকেই কালাম তার স্ত্রীকে যৌতুকের দাবিতে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল। সংসার রক্ষায় শিরিণ আক্তার তার বাবার বাড়ির জমি বিক্রি করে স্বামীকে ১০ লাখ টাকা দেয়। সেই টাকা দিয়ে সে ডুমুরিয়া গ্রামে ইট ভাটার ব্যবসা শুরু করে। বিভিন্ন সময় তাকে আরও ৩ লাখ টাকা দেয় স্ত্রী শিরিন। এছাড়া মেয়ে জামাতার কাছ থেকে ইট ভাটার ব্যবসার কথা বলে কালাম ১০ লাখ টাকা ধার হিসেবে নেয়। এরপরেও আরও ১০ লাখ টাকার জন্য সে স্ত্রী ও সন্তানদের নানাভাবে মানসিক ও শারিরীক নির্যাতন অব্যাহত রাখে। এদিকে কালাম স্ত্রীকে না জানিয়ে প্রথমে বরগুনায় খুকু মনি ও পরে পটুয়াখালীতে রিয়া মনি নামের দু’নারীকে বিয়ে করেন। এনিয়ে শিরিন ও কালামের দাম্পত্য জীবনে অশান্তি আরও বেড়ে যায়। দ্বিতীয় ও তৃতীয় বিয়ের প্রতিবাদ করায় কালাম প্রথম স্ত্রী শিরিন ও তার ছেলে শাওনের ভরণপোষণ বন্ধ করে দেন এবং তাদের মারধর করাসহ নানা ভাবে হয়রাণি শুরু করেন। গত ৫ মে বিকালে যৌতুক দাবির বাকী ১০ লাখ টাকা না পেয়ে শিরিনের হাতের আঙ্গুল কেটে ফেলাসহ বেদম মারধর করে তাকে বসত বিল্ডিংয়ে আটকে রাখা হয়। বিষয়টি কালামের ছেলে শাওন ৯৯৯ ফোন করে জানালে বানারীপাড়ার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে উপ-পরিদর্শক নাসির গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তার ভাইয়ের ছেলে এসে তাকে পিরোজপুরে নিয়ে চিকিৎসা করান। কিছুটা সুস্থ হয়ে শিরিণ আক্তার বরিশাল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্বামীর অকথ্য এ নির্যাতনসহ সব বিষয় খুলে বলেন । পুলিশ সুপারের হস্তক্ষেপে এ ব্যপারে শিরিন আক্তার বাদী হয়ে স্বামী আবুল কালাম হাওলাদার ও দেবর রফিকুল ইসলামকে আসামী করে বানারীপাড়া থানায় যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ২২ মে সকালে উপজেলার ডুমুরিয়া গ্রাম থেকে মেসার্স কালাম ব্রিকস’র মালিক কালাম হাওলাদারকে গ্রেফতার করে বরিশালে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে কালাম জেল থেকে জামিনে বের হওয়ার পরে শিরিন ও তার ছেলের ওপর আবারও হামলা নির্যাতন করতে পারেন এ আশঙ্কায় তারা তটস্থ। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় স্ত্রীর যৌতুক ও নির্যাতন মামলায় ইটভাটা মালিক কালাম গ্রেফতার।

আপডেট সময় : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১