সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে মায়ের কোল থেকে ভাসিয়ে নিলো শিশু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে ভয়াবহ স্রোতের মুখে পড়ে মায়ের কোল থেকে ভেসে যায় এক তিন বছর বয়সের শিশু। প্রায় ঘন্টা ব্যাপি খোঁজাখোজি শেষে এলাকাবাসী শিশুটিকে মৃত উদ্ধার করে।
বুধবার বেলা ১২টায় ঘটনাটি ঘটে। জানা যায়, ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে অতিরিক্ত স্রোতের চাপে সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিন কালিকাবাড়ি গ্রামের বিষখালি নদির প্রতিরক্ষা বাঁধটি ভেঙ্গে যায়। ফলে ওই গ্রামের বাসিন্দা মো. স্বপন মিয়া’র স্ত্রী তার ছেলে ইমামুল হোসেন (৩)কে নিয়ে প্বার্শবর্তি একটি আশ্রয়কেন্দ্রে রওয়ানা দেন। পথিমধ্যে স্রোতের মুখে পড়লে তার শিশু সন্তানটি স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। এছাড়া উপজেলার ঝোপখালী, লক্ষ্মীপুরা, মোকামিয়া, বদনীখালী এলাকার ৫ টি স্থানের বেড়িবাঁধ ভেংগে ২৩ টি গ্রাম পানিতে তলিয়ে যায়। বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন ক্ষতিগ্রস্থ এলাকাসমূহ পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের জন্য আশ্বস্ত করেন। এ ছাড়া ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে আসা ২ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে মায়ের কোল থেকে ভাসিয়ে নিলো শিশু।

আপডেট সময় : ০৫:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১