সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্ত্রীর পরকীয়ায় স্বামী, পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সিরাজগঞ্জে স্ত্রীর পরকীয়ায় স্বামী ও পারিবারিক কলহে যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ মে) সকালে সদর উপজেলার ফরিদপুর গ্রাম ও শেরপুর উপজেলার প্যান্টাগন হোটেল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- চন্দন কুমার বাশফর (৩২) ও ফরিদুল ইসলাম (২৬)। চন্দন কুমার বাশফর শেরপুর উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হাওলাদারপাড়া এলাকার সুখিল কুমারের ছেলে ও ফরিদুল ইসলাম সদর উপজেলার নলকা ইউনিয়নের ফরিদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, প্যান্টাগন হোটেলে পরিচ্ছন্নকর্মীর চাকরি করতেন চন্দন কুমারের স্ত্রী পূর্ণিমা রাণী। চাকরিকালীন সময়ে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন পূর্ণিমা। এ ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এসব কারণে গত সপ্তাহে সামাজিকভাবে পূর্ণিমা সঙ্গে চন্দনের বিবাহবিচ্ছেদ হয়। এতে রাগে-ক্ষোভে হোটেলের সামনে গ্যাসের ট্যাবলেট পান করে চন্দন কুমার বাশফর। স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রমান মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক অশান্তিতে ভুগছিলেন ফরিদুল ইসলাম। মঙ্গলবার রাতে ফের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এতে রাগে-ক্ষোভে ফরিদুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর পরকীয়ায় স্বামী, পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা।

আপডেট সময় : ১২:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১