সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বানারীপাড়ায় নারী এনজিও কর্মীকে উত্ত্যক্ত করায় বখাটেকে মোবাইল কোর্টে ১ বছরের জেল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহারে পথেঘাটে এক এনজিও কর্মীকে (২২) উত্ত্যক্ত করার অভিযোগে সুজন রায় (২৩) নামের এক বখাটেকে আটক করে ১ বছরের সাজা দেওয়া হয়েছে। ২৪মে সকাল সাড়ে ১০টায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমান ও স্বপন চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশ উপজেলার ইলুহার ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার রাস্তায় ওই এনজিও কর্মীকে উত্ত্যক্ত করার সময় বখাটে সুজন রায়কে আটক করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত শারমিনকে জানালে তিনি বিষয়টি আমলে নিয়ে ১৮৬০ সালের ৫০৯ ধারায় পরে আটককৃত সুজনকে মোবাইল কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সুজন রায় ওই এলাকার সত্যরঞ্জন রায়ের ছেলে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান দীর্ঘদিন ধরে ওই নারী এনজিও কর্মীকে বখাটে সুজন পথেঘাটে উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। মোবাইল কোর্টে এক বছরের সাজা দেওয়ার পরে তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় নারী এনজিও কর্মীকে উত্ত্যক্ত করায় বখাটেকে মোবাইল কোর্টে ১ বছরের জেল।

আপডেট সময় : ০৯:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১