সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ছোট ভাইয়ের স্ত্রীকে কটাক্ষের প্রতিবাদ করায় ভাসুর খুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কুষ্টিয়ার কুমারখালীতে ছোট ভাইয়ের সদ্য বিবাহিত স্ত্রীকে কটাক্ষের প্রতিবাদ করায় মজনু (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মজনু উপজেলার চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের মোফাজজ্জেল প্রামাণিকের ছেলে।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ জানায়, শনিবার (২২ মে) সন্ধ্যায় ঘোষপুর গ্রামের হামিদুলের ছেলে শিপনের নববধূকে নিয়ে কটাক্ষ করেন জোয়ার্দার গ্রুপের লোকজন। এ নিয়ে তর্কবিতর্ক হয়। পরের দিন রোববার (২৩ মে) দুপুরে শিপন ওই গ্রামের চালাকপাড়ায় মোটরসাইকেলের তেল কিনতে যায়। এ সময় জোয়ার্দার গ্রুপের সঙ্গে শিপনের স্বজনের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের শিপন, মজনু, হোসাইন, আমজাদ, নজরুল, সোহেল ও মোমিন আহত হয়।
পরে উভয়পক্ষের লোকজন আহতদের উদ্ধার করে পাবনা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের মজনু অবস্থার কোনো পরিবর্তন না হলে রামেকে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান মজনু।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই সাইদ হোসেন জানায়, নববধূকে নিয়ে কটাক্ষ করে জোয়ার্দার গ্রুপের লোকজন। কটাক্ষের প্রতিবাদ করতে গেলে ওরা মজনুসহ আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
জোয়ার্দার পক্ষের মিয়ারুল জানায়, শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। সেই সূত্র ধরে রোববার দুপুরে ওরা লোকজন নিয়ে আমাদের বাড়ির উপর আক্রমণ করে। এ সময় বাড়ির নারীরাসহ সবাই ঠেকাতে যায়। এসময় ওরা এলোপাতারিভাবে মারধর করে। এতে আমাদের নজরুল, সোহেল, মমিন আহত হন।
কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছোট ভাইয়ের স্ত্রীকে কটাক্ষের প্রতিবাদ করায় ভাসুর খুন।

আপডেট সময় : ০৯:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১