সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর ১৬ গ্রাম প্লাবিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উঁচু জোয়ারের পানি প্রবেশ করে ১৬টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ওই সব গ্রামের প্রায় ১২ হাজার মানুষ।

মঙ্গলবার (২৫ মে) দুপুর পর্যন্ত রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়নের বেড়িবাঁধের বাইরের সব নিম্নাঞ্চল ও চরাঞ্চলসহ ৭টি গ্রাম ৩ থেকে ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়া চর মোন্তাজ ইউনিয়নের চর আণ্ডার বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সহস্রাধিক মানুষ।
এতে ওইসব এলাকার মানুষের রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। কয়েকশ পুকুর ও মাছ চাষের ঘের পানিতে তলিয়ে গেছে। রাতের জোয়ারে পানির চাপ আরও বাড়ার শঙ্কায় রয়েছেন ওই এলাকার মানুষ।

এদিকে কলাপাড়ার নীলগঞ্জের ইউনিয়নের বিধ্বস্ত নিচকাটা স্লুইস গেট ভেঙে যেকোনো সময় প্লাবিত হতে পারে অন্তত ১২টি গ্রাম। এতে পানিবন্দি হওয়ার শঙ্কায় রয়েছেন আরও ১২ হাজারেরও বেশি মানুষ।
দুর্গত এসব মানুষের নিরাপদ আশ্রয়সহ খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর ১৬ গ্রাম প্লাবিত।

আপডেট সময় : ০৯:৩৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১