সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন ফাঁস: ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) একযোগে ৪৮ পুলিশ সুপারকে (এসপি) পদায়ন নিয়ে একটি অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অডিও রেকর্ডে র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন হয়েছে। পরে জানা যায়, ওই আপত্তিকর কথোপকথনে জড়িত দু’জন হলেন- রাজশাহী র‍্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।

মঙ্গলবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, সম্প্রতি র‍্যাবে ৪৮ পুলিশ সুপারকে পদায়নের ঘটনায় বিরূপ মন্তব্য করেন পুলিশের দুই কর্মকর্তা। তাদের সেই কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন শোনা যায়। পরে দুজনের পরিচয় জানতে পারে পুলিশ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আচরণবিধি লঙ্ঘন করায় পুলিশের দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন রাজশাহী র‍্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক (বিপি-৭৮০৮১২১৫৯৪) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান (বিপি-৯১১৬১৭৮৩০৯)।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু এস এম ফজলুল হককে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। তাই তাকে সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আজ ২৫ মে থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন।

পৃথক প্রজ্ঞাপনে একইভাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন ফাঁস: ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত।

আপডেট সময় : ০৫:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১