সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বৃষ্টিতে খেলা না হলেও জিতবে বাংলাদেশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান। বাংলাদেশকে এই সিরিজ জয়ে আর একটি উইকেট তুলে নিতে হবে। কিন্তু অপেক্ষা বাড়াল বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। তবে বৃষ্টির কারণে খেলা না হলে ১০৮ রানে জিতবে বাংলাদেশ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পুরো ওভার খেলতে ব্যর্থ হয় টাইগার ক্রিকেটাররা। ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান।
শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন দুশমন্ত চামিরা এবং লক্ষ্মণ সান্দাকান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে এই পুঁজি পায় বাংলাদেশ। মুশফিক একাই করেন ১২৫ রান। ১২৭ বলের এই ইনিংস খেলার পথে ১০টি চার মেরেছেন তিনি। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে আর ভুল করেননি। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই করেন মুশফিকুর রহিম। একপ্রান্ত আগলে রেখে তুলে নেন ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি।

মঙ্গলবার (২৫ মে) দ্বিতীয় ওয়ানডের শুরুতেই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ও সাকিবকে হারিয়ে হোঁচট খায় স্বাগতিক বাংলাদেশ। তামিম করেন ১৩ রান, আর সাকিব ফিরেছেন শূন্য হাতেই। তবে দলের দুঃসময়ে হাল ধরেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিম।

মুশফিকের সেঞ্চুরির পথে বেরসিক বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও দমে যাননি তিনি। ৭৪ রানে ৪ উইকেট হারানোর পর দলের বিপদের মুহূর্তে হাল ধরেছেন মুশফিক। তার সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ বিদায় নেন ৫৮ বলে ৪১ রানের ইনিংস খেলে। তবে একপ্রান্ত আগলে রেখে ত্রাতার ভূমিকায় হাজির হন মুশফিক।

১১ রান করে আউট হয়েছেন সাইফউদ্দিন, শরিফুল ফিরে যান প্রথম বলেই। ৪৯তম ওভারের প্রথম বলে চামিরার স্লোয়ার ডেলিভারিতে ক্যাচ আউট হন মুশফিক। থেমে যায় ১২৫ রানের ইনিংস। ১১ বল বাকি থাকতেই ২৪৬ রানে অল আউট হয় স্বাগতিকরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টিতে খেলা না হলেও জিতবে বাংলাদেশ।

আপডেট সময় : ০৩:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১