সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

চাপাইনবাবগঞ্জে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনার সংক্রমনের হার বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে সোমবার রাত ১২টা থেকে আগামী এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।

এ সময় তিনি জানান, সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমনের উর্দ্ধমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহে করোনা সংক্রমনের হার পর্যবেক্ষনে দেখা যায়, এখানে করোনা সংক্রমনের হার শতকরা ৫০ ভাগের অধিক। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশীদের যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। পরিস্থিতি চরম অবনতি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনাক্রমে জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের পরামর্শে আগামী ৭ দিনের জন্য জেলা জুড়ে লকডাউন কার্যকর করা হলো। সকল প্রকার যানসহ দোকানপাট, হাট বন্ধ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাপাইনবাবগঞ্জে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা।

আপডেট সময় : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১