সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বউ নিয়ে সরকারি কর্মকর্তা থাকেন পাকাঘরে, মাকে রাখেন গোয়ালে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফরিদপুরের নগরকান্দায় শতবর্ষী এক বৃদ্ধা মাকে পরিত্যক্ত গোয়াল ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে ওই বৃদ্ধার একমাত্র ছেলের বিরুদ্ধে। স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের হস্তক্ষেপে অবশেষে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, নগরকান্দা পৌরসভার ১নং ওয়ার্ডের করপাড়া এলাকার রমেন মণ্ডল তার শতবর্ষী মা রাজেশ্বরী মণ্ডলকে একটি পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ করে আটকে রাখছেন দীর্ঘদিন ধরে। রমেন মণ্ডল উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরি শেষে সম্প্রতি অবসরে গেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরে জরাজীর্ণ অবস্থায় ওই বৃদ্ধাকে রাখা হয়েছে। যেখানে আগে গরু রাখা হত, তালা খুলে দেখা গেছে ওই শতবর্ষী বৃদ্ধা ময়লা আবর্জনার ভেতর তীব্র গরমে কাতরাচ্ছে। ঘরের মধ্যে কোনো ফ্যান নেই, না পাচ্ছে ঠিকমতো খাবার, না পাচ্ছে একটু পানি। একমাত্র ছেলে ও ছেলের বউ আরাম আয়াসে আলিশান ঘরে থাকলেও সেই ঘরে জায়গা হয়নি বৃদ্ধা মায়ের। দরজার তালা খোলা মাত্রই সাংবাদিকদের দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন ওই বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে ছেলের ঘরে নিয়ে ফ্যানের নিচে বসালে তিনি স্বস্থির নিঃশ্বাস ফেলেন।

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস বলেন, পৌরসভার করপাড়ায় এক বৃদ্ধাকে আটকে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে আমিসহ প্রেসক্লাবের সাংবাদিকরা যাই। সেখানে গিয়ে দেখতে পাই, ওই বৃদ্ধাকে একটি পরিত্যক্ত গোয়ালঘরে আটকে রাখা হয়েছে। আমরা সেখান থেকে ওই বৃদ্ধাকে বের করে নিয়ে আসি।
তিনি আরও বলেন, ওই বৃদ্ধা খুব ক্ষুধার্ত ছিল, তাকে তাৎক্ষণিক আম খেতে দেওয়া হয়। পরে তার ছেলেকে এবিষয়ে চাপ প্রয়োগ করলে তিনি তার ভুল স্বীকার করে মাকে আর কষ্ট দেবেন না বলে আমাদের আশ্বস্ত করেন।
এ ব্যাপারে ওই বৃদ্ধার ছেলে রমেন মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দরজা খোলা থাকলে বিভিন্ন দিকে চলে যায় মা। তাই আমি তাকে আটকে রাখি। আমার ভুল হয়েছে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। এখন থেকে মায়ের যত্ন নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বউ নিয়ে সরকারি কর্মকর্তা থাকেন পাকাঘরে, মাকে রাখেন গোয়ালে।

আপডেট সময় : ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১