সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বাবুগঞ্জের সুগন্ধা ব্লাড ডোনার্স ক্লাবের রক্ত সহায়তা পেয়েছেন ৩ শতাধিক মুমূর্ষ রোগী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ হাসপাতাল ও ক্লিনিকে রক্তের জন্য প্রায়ই হাহাকার শোনা যায়। কেউ যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রক্তের প্রয়োজন অনুভব করে সেখানেই ছুটে যান তারা। স্বেচ্ছায় রক্ত সংগ্রহ করে দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর কাজে সহযোগিতা করে আসছেন ‘সুগন্ধা ব্লাড ডোনার্স ক্লাব’’। রক্ত দিন, জীবন বাঁচান স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে “সুগন্ধা ব্লাড ডোনার্স ক্লাব”। সংগঠনটির যাত্রা বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর থেকে শুরু হলেও বর্তমানে বরিশালের বিভিন্ন অঞ্চলে তারা রক্ত সংগ্রহ করছেন। ভার্চুয়াল গ্রুপ এবং অফলাইনে মোবাইল নাম্বারের মাধ্যমে (সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায়) তারা মানুষকে রক্তদানে উৎসাহিত করেন। এ পর্যন্ত তাদের সংগঠনের মাধ্যমে ৩শত জনের অধিক মুমূর্ষু রোগীকে রক্তদানে সহায়তা করেছেন।
রক্ত সহায়তা পাওয়া কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দিয়া এলাকার মামুন জানান, আমার বোনের রক্তের প্রয়োজন পরে, অনেক জায়গায় নক করেও রক্ত ম্যানেজ করতে পারিনি অবশেষে সুগন্ধা ব্লাড ডোনার্স ক্লাবের ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করলে তারা রক্ত ম্যানেজ করে দেয়।
২০১৭ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে সুগন্ধা ব্লাড ডোনার্স ক্লাব সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
মোঃ নেয়ামত উল্লাহ কে সভাপতি ও মেহেদী হাসান রুমেন কে সেক্রেটারি করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ – সভাপতি মোঃমোবাশ্বের হোসেন, মোঃমশিউর রহমান লিংকন, মোঃওবাইদুল হক পাবেল, মোঃজাহিদুল ইসলাম প্রিন্স, মোঃমাসুদ সরদার, সজিব রয়, অর্থ-সম্পাদক মোঃমেহরাফ হোসেন, প্রচার-সম্পাদক মোঃশাওন আহমেদ, দপ্তর-সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক -সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃবোরহান উদ্দিন নিশাত, মোঃরায়হান হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ তানভীর হোসেন প্রমূখ।

স্বেচ্ছাসেবী এ সংগঠনটির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মোঃ নেয়ামত উল্লাহ বলেন, আমরা বাংলাদেশের সকল জেলায় ক্লাবের কার্যক্রম পরিচালনা করতে পারি। এছাড়াও তিনি আরো বলেন, রক্ত দেওয়ার যে কি অনুভূতি, রক্ত না দিলে কেউ বুঝতে পারবে না। রক্ত দিতে পারলে মানসিক প্রশান্তি ও আত্মতৃপ্তি অনুভব করা যায়। মানুষ হিসেবে আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা রক্তদান করে এবং রক্ত সংগ্রহের মাধ্যমে সহযোগিতা করে সমাজে মানুষের সেবা করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জের সুগন্ধা ব্লাড ডোনার্স ক্লাবের রক্ত সহায়তা পেয়েছেন ৩ শতাধিক মুমূর্ষ রোগী।

আপডেট সময় : ০৬:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১