র্যাব- এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৫:১৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ৯৯ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ১৯ মে ২০২১ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার কোতয়ালী থানাধীন গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের সামনে পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৯ মে ২০২১ তারিখ আনুমানিক ১৬.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ শাকিল হোসেন@ সজল(২৫), পিতা- মোঃ এনামুল হক বিপ্লব, সাং- রূপাতলী, থানা- কোতয়ালী, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৮৫ (পঁচাশি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























