সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত //

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে ঘটে এই ঘটনা । মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম বেপারি ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল রাঢ়ী। এই দুই গ্রুপের মধ্যে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ওই দুপক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমান। বেশ কয়েকজন আহন হন। এদের মধ্যে ছত্তার ঢালী নামে গুরুতর আহত একজনকে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনগত ব্যববস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত //

আপডেট সময় : ০৮:৩২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১