সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সিলেটে ব্যাংকে গ্রাহক নেই//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: ঈদুল ফিতরের তিনদিনের ছুটি শেষে সিলেটে রবিবার (১৬ মে) অন্যান্য অফিসের ন্যায় খুলেছে ব্যাংক। তবে ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি তেমন দেখা যায়নি। ব্যাংকগুলোতে গ্রাহক না থাকায় অনেকটা ফাঁকাই দেখা যায় কাউন্টারগুলো। এ সু্যোগে কর্মকর্তা-কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন নিজেদের মধ্যে।
গত শুক্রবার (১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আগে থেকেই সরকারের নির্দেশনা ছিল ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে। একইসঙ্গে ঈদের ছুটি একদিন কমিয়েও দেয়া হয়েছে। (বুধবার) ২৯ রজমানও অফিস খোলা ছিল। বৃহস্পতিবার (১৩ মে) থেকে ঈদের ছুটি শুরু হয়, তা শেষ হয় শনিবার (১৫ মে)।
রবিবার সকাল থেকেই ব্যাংকগুলোতে গ্রাহকের উপস্থিতি তেমন ছিল না বললেই চলে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগেই গ্রাহকরা লেনদেন সম্পন্ন করেছেন। অতি জরুরি প্রয়োজনে এখন কিছু গ্রাহক ব্যাংকমুখী হচ্ছেন। তা ছাড়া অনেক গ্রাহক ইতোমধ্যে সিলেট ছেড়ে বাড়িতে আছেন, তাই আজ গ্রাহক কম। দুই/একদিনের মধ্যেই স্বাভাবিক হওয়ার আশা তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে ব্যাংকে গ্রাহক নেই//

আপডেট সময় : ০৪:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১