সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বানারীপাড়ায় একজন জাকির হোসেনের মানবিকতা…।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মানবতাবাদী একজন প্রকৃত সমাজসেবক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর। কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত এক বছর তিনি ঝুঁকি নিয়ে রাত-দিন একাকার করে তার ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছেন অকৃপনভাবে। সরকারি বরাদ্দ ও ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। সুখ-দুঃখ নিয়েছেন ভাগাভাগী করে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গত প্রায় পাঁচ বছর তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালণ করে সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি ইউপি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী রাহাদ আহম্মেদ ননী দেশে ফিরে আসায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে না থাকলেও প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি এলাকাবাসীর সেবা করে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারও তিনি তার নির্বাচনী এলাকা ২ নং ওয়ার্ডসহ এলাকার প্রায় ৫শতাধিক পরিবারের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিয়েছেন ঈদ-শুভেচ্ছা উপহার দিয়ে। বৃহস্পতিবার ১৩ মে বিকেলে তিনি তার নিজ বাড়িতে বসে নিজ ওয়ার্ডসহ অন্য এলাকার প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ-সামগ্রী উপহার বিতরণ করেন। তার দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে মুরগি, পোলার চাউল, সেমাই, চিনি, দুধ, ডাল, আলু, পেয়াজ, তৈল প্রভৃতি। স্থানীয়ভাবে জানাগেছে তিনি গত প্রায় ৫ বছর উদয়কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দের ত্রাণ সামগ্রী যথাযথভাবে বন্টনসহ গ্রামীণ অব-কাঠামোকে শহুরের ন্যায় গড়ে তুলে এলাকাকে উন্নত-সমৃদ্ধ আলোকিত করেছেন। এ প্রসঙ্গে উদয়কাঠি ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার আনন্দ অনুভূতিটা অন্যরকম। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক গুনাবলী থেকে পেয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় একজন জাকির হোসেনের মানবিকতা…।

আপডেট সময় : ০৪:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১