সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

অস্ত্র দিয়ে নিজের ভাইকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ফেনীতে অস্ত্র দিয়ে ভাইকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে ফেঁসে গেলেন মীর মোহাম্মদ স্বপন (৪০) নামের এক দলিল লেখক। বুধবার (১২ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মীর মোহাম্মদ স্বপন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১১ মে) রাতে স্বপন ফেনীস্থ র‌্যাব অফিসে জানান, শহরের নতুন ভূমি রেজিস্ট্রার অফিস সংলগ্ন নুর জাহান এন্টারপ্রাইজে অবৈধ অস্ত্র ও মাদক রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যসরা স্বপনের দেয়া তথ্য অনুযায়ী ওই দোকানে অভিযান চালিয়ে সিলিংয়ের ওপর থেকে একটি শটগান, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করেন।

এসব অস্ত্র উদ্ধারের পর স্বপনের কথাবার্তায় সন্দেহ হলে র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর‌্যায়ে স্বপন স্বীকার করেন, বেশ কিছুদিন যাবৎ তার ভাই নজরুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে তার। তাই ভাইকে ফাঁসাতে তিনি এসব অস্ত্র ওই দোকানে রেখে র‌্যাবে খবর দেন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ‘আপন ভাইয়ের দোকানে গোপনে অস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে মীর মোহাম্মদ স্বপন নিজেই ফেঁসে গেলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে প্রতারণাসহ কয়েকটি মামলা ফেনীর আদালতে বিচারাধীন রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্র দিয়ে নিজের ভাইকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন।

আপডেট সময় : ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১