সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

সবসময় লকডাউন দিয়ে রাখা সমাধান নয় : তথ্যমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন নেই এবং সবসময় লকডাউন দিয়ে রাখা সমাধান নয় বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ মে) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের ‘বিটিভি অ্যাপ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

লকডাউনের সময়সীমা বাড়বে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না, বলতে পারব না। তবে মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা যাবে না। ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে যেখানে ১০০ জনের বেশি মৃত্যুবরণ করছিল, সংক্রমণের হার ২৫ শতাংশে পৌঁছেছিল। সেটি ছুটি ঘোষণার কারণে মানুষ স্বাস্থ্যবিধি পুরোপুরি না মানলেও অনেকটা মানার কারণে সংক্রমণের মাত্রা ৯ শতাংশের নিচে নেমে এসেছে এবং মৃত্যুর সংখ্যা ৫০ এর নিচে নেমে এসেছে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ছুটির একটি সুফল আছে সেটি তো দৃশ্যমান। সেটি আমরা অনুধাবন করছি। সব মানুষ যদি স্বাস্থ্যবিধি মানে, হুড়োহুড়ি না করে, বাড়ি যাওয়ার প্রতিযোগিতায় না নামে তাহলে তো সব সময় লকডাউন দিয়ে রাখার প্রয়োজন নেই। আমরা যদি এগুলো না মানি সেক্ষেত্রে সরকারকে চিন্তা করতে হবে কিভাবে মানুষকে সুরক্ষা দেয়া যায়।’

তিনি বলেন, ‘সবসময় লকডাউন দিয়ে রাখা তো সমাধান নয়। আমরা যদি সবসময় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানি সেক্ষেত্রে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

ঘরমুখী মানুষ যখন গ্রাম থেকে ঢাকায় ফিরবে তখনো হুড়োহুড়ি থাকবে, সেক্ষেত্রে সরকার কী চিন্তা করছে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘যেহেতু এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বলা হয়, তারা বলা বলা-ই সমীচীন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক (ডিজি) সোহরাব হোসেন, সংসদ টেলিভিশনের মহাপরিচালক আবেদা আক্তার, বিটিভির অনুষ্ঠান বিভাগের উপ-মহাপরিচালক ডা. সৈয়দা তাসমিনা আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবসময় লকডাউন দিয়ে রাখা সমাধান নয় : তথ্যমন্ত্রী।

আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১