সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ঈদ খরচের জন্য নানীকে গলা কেটে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ায় আছিয়া বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ মে) রাতে উপজেলার শেখেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব জানিয়েছে ঈদ খরচের তিন হাজার টাকা না পেয়ে সে তার নানীকে খুন করে।

ইয়াকুব ওই ইউনিয়নের বালাকৈগাড়ী দক্ষিণ পাড়ার মিলন প্রামাণিকের ছেলে।

বৃদ্ধাকে হত্যার ঘটনায় পুলিশ বুধবার দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিফ্রিংয়ে জানিয়েছে, ইয়াকুব আলী ঈদ খরচের জন্য তার নানীর কাছে তিনি হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় ইয়াকুবের ধারণা তার নানীর কাছে টাকা থাকার পরেও তাকে দেয়নি। এ কারণে ইয়াকুব পরিকল্পনা করে নানীকে খুন করে কাছে থাকা টাকা হাতিয়ে নিবে। সেই অনুযায়ী মঙ্গলবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একটি চাকু নিয়ে নানীর বাড়িতে গিয়ে আবারো টাকা দাবি করে। নানী টাকা না দিলে তার গলায় ছুরিকাঘাত করে খুন করে। এরপর ঘর তল্লাশি করেও টাকা না পেয়ে ফিরে যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ(মিডিয়া) বলেন, মঙ্গলবার রাতেই ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব স্বীকার করেছে তিন হাজার টাকা না পেয়ে তার নানীকে হত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদ খরচের জন্য নানীকে গলা কেটে হত্যা।

আপডেট সময় : ১২:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১