সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

মিতু হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী বাবুল আক্তার গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মিতু হামলায় জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, মিতু হত্যা মামলার বাদি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে টানা জিজ্ঞাবাদ করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকায় একদিন জিজ্ঞাসাবাদ করার পর মঙ্গলবার তাকে চট্টগ্রাম এনে টাকা জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর দিন ভর চলে একটানা জিজ্ঞাসাবাদ।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, ‘আমরা মামলার বিষয়ে আলোচনার জন্য বাদি বাবুল আক্তারকে ডেকেছি। ওনার সাথে আলাপ আলোচনা হয়েছে। এ মুহুর্তে এর চেয়ে বেশি কোন তথ্য আমাদের কাছে নেই। ’

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তবে বাবুল আক্তার মামলার বাদী হলেও তার শ্বশুর মোশাররফ হোসেন অভিযোগ করে আসছেন, বাবুল আক্তার তার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিতু হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী বাবুল আক্তার গ্রেফতার।

আপডেট সময় : ০৪:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১