সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি মেম্বর নিহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।

মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার তিনি মারা যান। লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক মেম্বার আব্দুল ওহাবের ছেলে। তিনিও পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে বাড়িতে লিটন মেম্বার বোমা বানাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বোমার বিস্ফোরণ হলে তিনি গুরুতর জখম হন।

এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে নেয়া হচ্ছিল। পথিমধ্যে ঢাকা মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে গাড়িতেই তিনি মারা যান।

যশোরের পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে বাগানে বসে বোমা বানানোর সময় বিস্ফোরণে লিটনের দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের লোকজন তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি মেম্বর নিহত।

আপডেট সময় : ০৬:৫৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১