সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা ঘর পেয়ে ৩৫৫ পরিবারে ঈদানন্দ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ৩৫৫ ভূমি ও গৃহহীন হতদরিদ্র পরিবারে আনন্দের বন্যা বইছে। দারিদ্রতার কারনে আসন্ন ঈদ উদযাপনে সঙ্গতী না থাকা এসব পরিবারে হতাশা কেটে যেন ঈদানন্দ বিরাজ করছে। একই সঙ্গে জমি ও পাকা ঘর পাওয়া তাদের জন্য যেন আকাশের চাঁদ হাতের মুঠোয় পাওয়ার মতো। এ খুশিতে অনেকের চোখেই আনন্দঅশ্রু দেখা গেছে। পায়ের নিচে মাটি আর মাথা গোজার ঠাঁই করে দেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়া উপজেলার ভূমি ও গৃহহীন ৩৫৫ পরিবারকে দু’শতক জমিসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন নির্মাণ করে দিচ্ছেন। এর সঙ্গে রান্নাঘর,সুপেয় পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থাও রয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে সরেজমিনে যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত ভূমি ও গৃহহীন পরিবারগুলো এ জমিসহ পাকা ঘর পাচ্ছেন। ইতোমধ্যে সিহংভাগ গৃহের কাজ সম্পন্ন হয়েছে। সম্প্রতি বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে আবাসন পরির্দশনে গিয়ে পাকা গৃহ নির্মাণ কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, পবিত্র ঈদ-উল ফিতরের আগেই অর্ধেক পরিবার তাদের স্বপ্নের পাকা বাড়িতে উঠতে পারবেন। স্বল্প সময়ের মধ্যে বাকী পরিবারগুলোর স্বপ্নও বাস্তব রূপ লাভ করবে। ###

ছবি
বানারীপাড়ায় ব্যবসায়ী
গোলাম মোস্তফা ইন্তেকাল
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাঈনুদ্দিন মিয়ার মেজ ভাই ব্যবসায়ী গোলাম মোস্তফা (৬৫) ৯ মে রোববার ভোর ৪টা ১০ মিনিটে সাভারে একটি হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম গোলাম মোস্তফা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের ফুফাতো ভাই এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলের যশোর ব্যুরো প্রধান এএইচএম জিয়াউল হক পলাশের মামা। ওই দিন বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের বাড়ির উঠানে জানাজা শেষে রাত সাড়ে ১০টায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি সমবেদনা জানিয়েছেন।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা ঘর পেয়ে ৩৫৫ পরিবারে ঈদানন্দ।

আপডেট সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১