সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

চুয়াডাঙ্গায় ৩টি স্বর্ণের বারসহ ইউপি সদস্য আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৩টি বিদেশি স্বর্ণের বারসহ ইসরাফিল হোসেন @ পুকু নামের এক ইউপি সদস্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আসামি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের স্কুলপাড়ার মৃত দৌলৎ হোসেনের ছেলে। এছাড়া তিনি জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত গয়েশপুর বিওপি’র ৬ সদস্য বিশিষ্ট টহল দল নায়েব সুবেদার মোহাম্মদ জিলাস উদ্দিনের নেতৃত্বে রবিবার (৯ই মে) বিকাল আনুমানিক ৪ টা ৪০ মিনিটের সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের স্কুলপাড়ার মাঠের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১ কেজি ৬৩ গ্রাম ওজনের ৩টি বিদেশি স্বর্ণের বার, ১টি আরটিআর অ্যাপাচি মোটরসাইকেল এবং বাংলাদেশী নগদ ১ হাজার ৮২০ টাকাসহ ইসরাফিল হোসেন @ পুকু নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত এসব মালামাল এর সর্বমোট সিজার মূল্য ৫৯ লক্ষ ১৮ হাজার ৬১৬ টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ৩টি স্বর্ণের বারসহ ইউপি সদস্য আটক।

আপডেট সময় : ০৬:২৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১