সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

যে কারণে আটকে গেল খালেদা জিয়ার বিদেশ যাওয়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনাভাইরাসের আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার অবেদন করলে আইনমন্ত্রণালয় অনুমতি দেয়নি।

গত ৫ মে রাত ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার আবেদনটি করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। এরপর আবেদনটির আইনি দিক পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (০৯ মে) সকালে আইন সচিব গোলাম সারওয়ার জানান, আইন মন্ত্রণালয়ের দেয়া মতামতের কপি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। পরে সিদ্ধান্তের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে।

এরপর একইদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে তার সাজা মওকুফ ছাড়া তাকে বিদেশ পাঠানো যাবে না। এ মতামত অনুযায়ী খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর হবে না, এ সিদ্ধান্ত তার পরিবারকে জানিয়ে দেয়া হবে।
যেতে না দেয়ার কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে আছেন। প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪০১ এর ১ ফৌজদারি আইন অনুযায়ী তার দণ্ডদেশ স্থগিত করে তার সুবিধামতো চিকিৎসা নেয়ার সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে তার ছোট ভাই বিদেশে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। আমরা সেটা আইনমন্ত্রণায়ের মতামতের জন্য সেখানে পাঠিয়েছিলাম।
তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় থেকে মত আসছে তারা স্পষ্ট জানিয়েছে ৪০১ ধারায় সাজা স্থগিত করে যে চিকিৎসা সুযোগ দেয়া হয়েছে এটা দ্বিতীয়বার করা সম্ভব না। মানে তার সাজা আবার মওকুফ করে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই।
এর আগে শনিবার (০৮ মে) খালেদা জিয়ার চিকিৎসকরা জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটু ভালো। তৃতীয় দফা টেস্টে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে কারণে আটকে গেল খালেদা জিয়ার বিদেশ যাওয়া।

আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১