সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

আমগাছে ঢিল ছোড়া নিয়ে বাকবিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাদারীপুরের শিবচরে আমগাছে ঢিল ছোড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিব খালাসি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া গ্রামের ফারুক খালাসির ছেলে তাওসিফ (১২) পাশ্ববর্তী মঙ্গল হাওলাদারের আমগাছে ঢিল ছুড়ে। এ নিয়ে বিকেলে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ওইদিন রাত ৮টার দিকে মঙ্গল হাওলাদারসহ বেশ কয়েকজনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাওসিফদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তাওসিফের মা রুবি বেগমকে (৪৫) মারধর করে। এতে বাঁধা দিতে গেলে তাওসিফের বড় ভাই রাকিব খালাসিকে তুলে নিয়ে পাশের কলাবাগানে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করা হয়। এতে কালু মিয়া (৩৭), সাবিনা বেগম (৩২) এবং উর্মি বেগম (তৃতীয় লিঙ্গ) আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাকিব ও তার মা রবি বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে রাকিবের মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের বাবা ফারুক খালাসী বলেন, আমার ছেলেকে তুলে নিয়ে পাশের কলাবাগানে কুপিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির সেরনিয়াবাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্য হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমগাছে ঢিল ছোড়া নিয়ে বাকবিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা।

আপডেট সময় : ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১