সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

ঈদে ছুটি ১০ দিনের দাবিতে আন্দোলনে গার্মেন্টেস শ্রমিকরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
আসন্ন ঈদে ১০ দিনের ছুটির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিকরা।

এ সময় তারা ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ, ১০ দিনের ছুটি ও বাড়ি ফিরতে গণপরিবহন চালুর দাবি জানান।
শনিবার (৪ মে) সকাল থেকে ভাষানটেক কাফরুল থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় একত্র হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে একই দাবি আদায়ে সকালে মিরপুর ১৪ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন তারা।

শ্রমিকরা বলছেন, ঈদের আর মাত্র বাকি পাঁচ দিন। এখনও তারা বেতন-বোনাস পাননি। আর বেতন-বোনাস বন্ধের এক বা দু’দিন আগে দিলে ঈদের কেনাকাটাও সম্ভব হবে না তাদের জন্য।
ঈদের ছুটি তিন দিন করায় ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা বলছেন, এত কম সময়ে বাড়ি গিয়ে ঈদ করে ফেরা সম্ভব নয়। তাই সেই ছুটি বাড়িয়ে ১০ দিন করা হোক। একই সঙ্গে গণপরিবহন চালু রাখার দাবি শ্রমিকদের।

বিক্ষোভে নেতৃত্ব দেয়া একাধিক শ্রমিক গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ৩০টিরও অধিক গার্মেন্টস কর্মী এ আন্দোলনে যোগ দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, বিক্ষুব্ধ শ্রমিকদের এই অবস্থান কর্মসূচির কারণে মিরপুর ১০ নম্বর মোড়ে আটকে আছে সব ধরনের যানবাহন। কোনও যান চলাচল না করার কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
এ ব্যাপারে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে রাজধানীর ভাষানটেক ও কাফরুল এলাকার বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা একত্র হয়ে অবস্থান ও বিক্ষোভ করছেন। ঈদে ১০ দিনের ছুটির দাবি জানিয়েছেন এসব শ্রমিক। আমরা সড়কে রয়েছি এবং তাদের অনুরোধ করেছি তারা যেন সড়ক ছেড়ে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে ছুটি ১০ দিনের দাবিতে আন্দোলনে গার্মেন্টেস শ্রমিকরা।

আপডেট সময় : ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১