শিবগঞ্জে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ উদ্বোধন।
- আপডেট সময় : ১১:০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ (আর্থিক) সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, অতিদরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও মনাকষা ইউপি সচিব আব্দুর রাবিকসহ অন্যরা।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনাকষা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৫০ পরিবারকে ৪শ’ ৫০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। অন্যদিকে রিলিফ ফান্ড হতে ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।


























