সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

বরগুনায় ঘুষখোর প্রকৌশলীকে প্রকাশ্যে পেটালো ঠিকাদার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :: বরগুনা সদর উপজেলার এক প্রকৌশলীকে মারধর করেছে স্থানীয় ঠিকাদার মো. ফরহাদ জমাদ্দার। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে নিজ কার্যালয়ের সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে পিটিয়েছেন। তবে ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন (শুক্রবার দুপুর) পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ কার্যালয়ে সামনে মোটরসাইকেলে বসা ছিলেন প্রকৌশলী মো. মিজানুর রহমান। এ সময় ঠিকাদার ফরহাদ জমাদ্দার তাকে ঘুষখোর বলে গালাগাল দিতে থাকেন। পরে এর প্রতিবাদ করলে ঠিকাদার তাকে মোটরসাইকেলে লাথি মেরে ও ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর মিজানুর রহমান উঠে দাঁড়ালে ফরহাদ জোমাদ্দার তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ সময় ঘটনাস্থলে সদর উপজেলা পরিষদের ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীরাসহ সদর উপজেলার বেশ কয়েকজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে তারা পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বরগুনা সদর উপজেলা পরিষদের সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহমদ সোহাগ বলেন, উপজেলা পরিষদে একটি মিটিং শেষ করে ভবন থেকে নামার সময় আমরা দেখি মারামারি করছেন। আমরা পরিস্থিতি শান্ত করি। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না।

এ বিষয়ে ঠিকাদার মো. ফরহাদ জমাদ্দার অভিযোগ করে বলেন, প্রকৌশলী মিজানুর রহমান একজন অসৎ কর্মকর্তা। ঘুষ ছাড়া তার কলম চলে না। ঘুষের জন্য তিনি আমার জামানতের টাকা আটকে রেখেছেন। বরগুনার অনেক ঠিকাদারের টাকা তিনি আটকে রেখেছেন আবার অনেকে ঘুষ দিয়ে জামানতের টাকা পেয়েছেন। আমি ঘুষ দিতে রাজি না হওয়ায় তিনি আমার কাজ করবেন না। এ জন্য আমি তাকে মারলেও পরে অবশ্য তার পা ধরে ক্ষমা চেয়েছি।

এ ছাড়া তিনি দাবি করে বলেন, ঘুষ-বাণিজ্যের মাধ্যমে বরগুনার আমতলী পাড় এলাকায় মিজানুর রহমান বহুতল ভবন নির্মাণ করেছেন। ঘুষ গ্রহণের মাধ্যমে এ প্রকৌশলী অঢেল সম্পত্তি গড়েছেন বলেও অভিযোগ এই ঠিকাদারের।

তবে ঘুষগ্রহণসহ সকল অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী মো. মিজানুর রহমানের দাবি করেছেন, ঠিকাদার ফরহাদ জমাদ্দার তার এলাকার বড় ভাই। ভুল-বোঝাবুঝির কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।

এ বিষয়ে বরগুনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। একজন সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনা সহ্য করার মতো নয়। এ বিষয়ে আমি এখনই খোঁজ নিচ্ছি।

অনুরুপ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তরিকুল ইসলাম বলেন, এ রকম কোনো ঘটনা আমি অবগত নই। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ঘুষখোর প্রকৌশলীকে প্রকাশ্যে পেটালো ঠিকাদার।

আপডেট সময় : ১১:৩৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১