সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বরিশালে উপহার সামগ্রী পেল দেড় হাজার অসহায় মানুষ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশালে করোনার কর্মহীন ও পিছিয়ে পড়া দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২ টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে সু-শৃঙ্খলভাবে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী অসহায়-দুঃস্থদের হাতে তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এই উপহার সামগ্রী বিতরন করেন।

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেড় হাজার মানুষের প্রত্যেককে ৮ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি চিনি সহ মোট ১৫ কেজি ওজনের বিভিন্ন খাদ্যদ্রব্য দেয়া হয়েছে প্যাকেটে। করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছে অসহায়-দুঃস্থ মানুষ।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, করোনায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের ১৮ শ্রেনীর মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। এর মধ্যে ভিক্ষুক, নৌ শ্রমিক, বাস শ্রমিক, মুচি, নাপিতসহ নানা পেশার মানুষ রয়েছে।

করোনাকালে সরকারি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে উপহার সামগ্রী পেল দেড় হাজার অসহায় মানুষ।

আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১