সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বরিশালে মাটিকাটা কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে ভাতিজাদের মারধরে ৬০ বছর বয়সি চাচার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরফেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিকেলে দেলোয়ার হোসেন নামের ব্যক্তির লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে। পেশায় কৃষক ছিলেন। এবং হামলাকারীরা একই গ্রামের বাসিন্দা ও মৃত দেলোয়ার হোসেনের ভাই খালেক হাওলাদার ও তার ছেলে চান হাওলাদার এবং ফারুক হওলাদার।

দেলোয়ার হোসেনের স্ত্রী সালমা বেগম জানান, বাড়ির সামনের পুকুরের জমি নিয়ে স্বামী দেলোয়ার হোসেন ও দেবর খালেক হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বুধবার (৫ মে) দুপুরে ওই পুকুর থেকে মাটি কাটেন স্বামী দেলোয়ার হোসেন। এ সময় খালেক হাওলাদার ও তার ছেলে চান হাওলাদার এবং ফারুক হওলাদার বাধা দেন ও গালিগালাজ করেন। পরে স্বামী দেলোয়ার হোসেন মাটি কাটা বন্ধ রাখেন।

নারী জানান, আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে স্বামী দেলোয়ার হোসেন পুকুর পাড়ে গেলে খালেক হাওলাদার ও তার ছেলে চান হাওলাদার এবং ফারুক হওলাদার তেড়ে আসেন। এসময় তার দেলোয়ার হোসেনের সঙ্গে তাদের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে চান ও ফারুক হওলাদার তার স্বামীকে মারধর ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটুনি দেয়।

স্ত্রী সালমা বেগম আরও জানান, তার স্বামী দেলোয়ার হোসেন রোজা ছিলেন। তিনি নিজের জমির মাটি কাটতে গিয়েছিলেন। তাকে মারধরে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুকুমার রায় বলেন, দেলোয়ার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে অভিযুক্ত খালেক হাওলাদার ও তার ছেলে চান হাওলাদার এবং ফারুক হওলাদার আত্মগোপন করেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এবং সেই সাথে একটি হত্যা মামলারও প্রস্তুতি নেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মাটিকাটা কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন।

আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১