সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

সিলেটে নগরীর সুবিদবাজারে ট্রাক চাপায় শাবি ছাত্র নিহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নগরীর সুবিদবাজার পয়েন্টে বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাব্বির আহমদ শাবিপ্রবির ক্যামিস্ট্রি বিভাগর (ওয়ান ওয়ানের) ছাত্র।
ছাব্বিরের বাড়ি নড়াইল জেলায়। তাঁর পরিবার ঢাকার সাভারে থাকেন। ছাব্বির সিলেট নগরীর আখালিয়ায় এলাকায় একটি বাসায় থাকতেন।
দুর্ঘটনা ও ছাব্বিরের মৃত্যুর বিষয়টি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার এস.আই. আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রাক জব্দ ও চালককে আটক এবং মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে ছাব্বির আহমদ সুবিদবাজার পয়েন্টে আসামাত্র পিছন থেকে একটি ট্রাক ছাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধের ফলে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে শাবি শিক্ষার্থীরা ভার্সিটি গেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন।
এসময় তারা টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করেন। প্রতিবাদকালে শিক্ষার্থীরা ঘাতক ট্রাক চালকের ফাঁসি এবং বিভিন্ন সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে বেপরোয় ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থীসহ পথচারীদের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করেন। এছাড়াও সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে নগরীর সুবিদবাজারে ট্রাক চাপায় শাবি ছাত্র নিহত।

আপডেট সময় : ০৬:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১